ফিড অপারেটর লাইসেন্স প্রদানের জন্য আবেদন
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  •  ট্রেড লাইসেন্স *
  • আবেদনকারীর বা কোম্পানীর ব্যাংক সচ্ছলতার সনদ *
  • আবেদনকারীর বা কোম্পানীর টি আইএন সনদ *
  • প্রতিষ্ঠান/ কোম্পানীর ভ্যাট রেজিস্ট্রেশন সনদ *
  • প্রতিষ্ঠান/ কোম্পানীর প্রত্যেক অংশীদার/ পরিচালকের নাম ও ঠিকানা এবং (প্রয়োজনে অতিরিক্ত কাগজ সংযুক্ত করুন) *
  • লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে কোম্পানীর সংঘবিধি ও সংঘস্মারকের কপি *
  • কেবল অপারেটর/এম.এস.ও এর অধীন প্রত্যেক ফিড অপারেটর এর পূর্ণাঙ্গ নাম ও ঠিকানাসহ তালিকা 
  • বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ এর বিধি ৫ এর উপ-বিধি (১) এর দফা (ক) অনুসারে কেবল অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) অথবা সংশ্লিষ্ট জেলার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সদস্য পদের সনদ। *
  • ১০০টাকার ৩টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে কন্ট্রল রুমের সাথে সম্পাদিত ব্যবসায়ীক চুক্তি পত্র *
  • ১০০টাকার ৩টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নোটারীক্রীত ঘোষণাপত্র *
  • চ্যানেল তালিকা *
  • আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র *
  • পাসপোর্ট সাইজের ছবি *
  • লাইসেন্স নবায়ন ও সারচার্জ পরিশোধের চালানের কপি *
  • ভ্যাট ফি পরিশোধের চালানের কপি *
সেবার ফি

ক) বিভাগীয় শহরের জন্য নতুন ফিড অপারেটরের ক্ষেত্রে প্রথম দুই বৎসরের জন্য লাইসেন্স ফি টাকা ৫০,০০০/-(পঞ্চাশ হাজার)+প্রসেস ফি ৩,০০০/-(তিন হাজার)-সর্বমোট টাকা ৫৩,০০০/-(তিপ্পান্ন হাজার)মাত্র জমা/দাখিল করতে হবে [ফিড অপারেটরের বাৎসরিক লাইলেন্স ফি টাকা ২৫,০০০/ পঁচিশ হাজার) মাত্র] এবং উক্ত অর্থের উপর ১৫% হারে ভ্যাট জমা/দাখিল করতে হবে। ফি জমা/দাখিলে বিলম্ব হলে, মাসিক সারচার্জ ঢাকা ১২০০/- (বারোশত) মাত্র

[ পরিশোধিত ফি এর উপর ১৫% হারে ভ্যাট প্রযোজ্য]

খ) জেলা শহরের জন্য নতুন ফিড অপারেটরের ক্ষেত্রে প্রথম দুই বৎসরের জন্য লাইসেন্স ফি টাকা ৩০,০০০/-(ত্রিশ হাজার)+প্রসেস ফি ৩,০০০/-(তিন হাজার)=সর্বমোট টাকা ৩৩,০০০/- (তেত্রিশ হাজার) মাত্র 'জমা/দাখিল করতে হবে। ফিড অপারেটর বাৎসরিক লাইসেন্স ফি টাকা ১৫,০০০/-(পনের হাজার) মাত্র। ফি জমা/দাখিলে বিলম্ব হলে, মাসিক সারচার্জ টাকা ৯০০/-(নয়শত) মাত্র।

[ পরিশোধিত ফি এর উপর ১৫% হারে ভ্যাট প্রযোজ্য]

গ) জেলা শহরের ব্যতীত অন্যান্য এলাকার জন্য নতুন ফিড অপারেটরের ক্ষেত্রে প্রথম দুই বৎসরের জন্য লাইসেন্স ফি টাকা ২০,০০০/- (বিশ হাজার) + প্রসেস ফি ৩,০০০/- (তিন হাজার) =সর্বমোট টাকা ২৩,০০০/-(তেইশ হাজার) মাত্র জমা/দাখিল করতে হবে । ফিড অপারেটর বাৎসরিক লাইসেন্স ফি টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র এবং উক্ত অর্থের উপর ১৫% হারে ভ্যাট প্রযোজ্য। ফি জমা/দাখিলে বিলম্ব হলে, মাসিক সারচার্জ টাকা ৬০০/-(ছয়শত)মাত্র

[পরিশোধিত ফি এর উপর ১৫% হারে ভ্যাট প্রযোজ্য] 

সেবা প্রদানের সময়সীমা
৩০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.