ডিস্ট্রিবিউটর লাইসেন্স প্রদানের জন্য আবেদন
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  • ট্রেড লাইসেন্স *
  • আবেদনকারীর বা কোম্পানীর ব্যাংক সচ্ছলতার সনদ *
  • আবেদনকারীর বা কোম্পানীর টি আইএন সনদ *
  • প্রতিষ্ঠান/ কোম্পানীর ভ্যাট রেজিস্ট্রেশন সনদ*
  •  প্রতিষ্ঠান/ কোম্পানীর প্রত্যেক অংশীদার/ পরিচালকের নাম ও ঠিকানা (প্রয়োজনে অতিরিক্ত কাগজ সংযুক্ত করুন)
  • লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে কোম্পানীর সংঘবিধি ও সংঘস্মারকের কপি *
  • মন্ত্রণালয়ের এনওসি (NOC)*
  • ব্রডকাস্টারের অনুমতি বা চুক্তিপত্র সংক্রান্ত কপি *
  • চ্যানেল কোম্পানীর বৈধ রেজিস্ট্রেশন সনদ
  • লাইসেন্স ফি ও সারচার্জ পরিশোধের এ-চালানের কপি * 
  • ভ্যাট পরিশোধের এ-চালানের কপি *
সেবার ফি

প্রসেস ফি ৪০,০০০ টাকা

লাইসেন্স ফি ৩,৫০,০০০ টাকা(প্রতিটি বিদেশি পে- চ্যানেলের জন্য)

সারচার্জ (প্রতিমাসে) ৪০০০ টাকা

(১৫% ভ্যাট প্রযোজ্য)

সেবা প্রদানের সময়সীমা
৩০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.