ফরম ঢ সড়ক পথে ট্যাংকারে পেট্রোলিয়াম পরিবহণের লাইসেন্স মঞ্জুর (বিস্ফোরক পরিদপ্তর)
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  • স্বত্বাধিকারীর সদ্য তোলা রঙ্গিন ছবি*
  • জাতীয় পরিচয়পত্র/নাগরিকত্বের সনদ পত্র*
  • প্রস্তাবিত ট্যাঙ্কারের নির্মাণ নকশা*
  • এ চালানের কপি (লাইসেন্স ফি)*
  • এ চালানের কপি (ভ্যাট ফি)*
  • বিআরটিএ (BRTA) রেজিস্টেশন সনদ*
  • বিস্ফোরক অধিদপ্তর হতে গ্রহণকৃত লাইসেন্স বিবরণী*
  • মৌলিক তথ্য*
  • ট্যাক্স টোকেন*
  • ফিটনেস সনদ*

সঠিক সংযুক্তি ও পেমেন্টসহ আবেদন দাখিল করতে হয়। নকশা অনুমোদনের পর ১ বছরের মধ্যে নিম্নের দেয়া ফরমটি পূরণ করে নির্মাণ প্রতিবেদন এর স্ক্যান কপি সংযুক্তি সহ পুনরায় আবেদন দাখিল করুন। নির্মাণ সম্পন্নতার প্রতিবেদন দাখিল না করলে চূড়ান্তভাবে লাইসেন্স পাওয়া যাবে না এবং এক্ষেত্রে কর্তৃপক্ষ কোনরূপ দায়ী থাকবেনা।

ফরম লিংক

সেবার ফি

লাইসেন্স ফি সম্পর্কিত তথ্যঃ

১ম ৫০০০ লিটারের জন্য ৬০০ টাকা এবং পরবর্তী ১০০০ লিটার বা উহার অংশ বিশেষের জন্য ৮০ টাকা হারে প্রযোজ্য টাকার চালানের মূল কপি। 

ভ্যাটঃ লাইসেন্স ফি এর ওপর ১৫%

লাইসেন্স ফি কোড -
প্রাতিষ্ঠানিক কোডঃ 1420201122024 ( প্রধান কার্যালয়, বিস্ফোরক অধিদপ্তর)
অর্থনৈতিক কোডঃ 1422199 (অন্যান্য লাইসেন্স ফি)

ভ্যাট ফি কোড -
প্রাতিষ্ঠানিক কোডঃ 1110204102017 (শুল্ক, আবগারী ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-Customs, Excise and Vat Commissionerate, Dhaka North ) 
অর্থনৈতিক কোড: 1141101 (দেশজ পণ্য ও সেবার উপর মূসক) লাইসেন্স নবায়ন ফি অনুসারে।

লাইসেন্স ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতেক্লিক করুন 

এ চালানে পেমেন্ট করতে ক্লিক করুনএ চালান পেমেন্ট 

এ চালান সিস্টেমে সংশ্লিষ্ট কোডে (উপরে প্রদর্শিত) সংশ্লিষ্ট দপ্তর বা অর্থ প্রদানের খাত খুঁজে না পেলে বাংলায় দপ্তর কিংবা খাতের নাম (উপরে প্রদর্শিত) লিখে সিলেক্ট করুন এবং কাঙ্ক্ষিত পেমেন্ট সম্পন্ন করুন। 

সেবা প্রদানের সময়সীমা
১৫০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
গুরুত্বপূর্ণ তথ্য
সঠিক সংযুক্তি ও পেমেন্টসহ আবেদন দাখিল করতে হয়। নকশা অনুমোদনের পর ১ বছরের মধ্যে নিম্নের দেয়া ফরমটি পূরণ করে নির্মাণ প্রতিবেদন এর স্ক্যান কপি সংযুক্তি সহ পুনরায় আবেদন দাখিল করুন। নির্মাণ সম্পন্নতার প্রতিবেদন দাখিল না করলে চূড়ান্তভাবে লাইসেন্স পাওয়া যাবে না এবং এক্ষেত্রে কর্তৃপক্ষ কোনরূপ দায়ী থাকবেনা। #ফরম লিংক বাম পার্শ্বে প্রদত্ত
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.