রেস্তোরাঁ নিবন্ধন প্রাপ্তির আবেদন
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

(১) জমির মালিকানার মূল দলিল, নামজারী, বাড়ী ভাড়া বা ইজারা চুক্তির সত্যায়িত কপি
(২) ভবন নির্মানের অনুমোদন ও শর্তপূরণ সংক্রান্ত দলিলাদির সত্যায়িত কপি
(৩) ডিটেইল স্ট্রাকচারাল প্লান, নকসা ও সুবিধাদির বিবরণ সংক্রান্ত দলিলাদির সত্যায়িত কপি
(৪) ব্যবসা পরিচালনা সংশ্লিষ্ট অনুমতিপত্র, ট্রেড লাইসেন্স বা সনদের সত্যায়িত কপি;
(৫) বিগত অর্থ-বৎসরে পরিশোধিত আয়কর প্রদানের প্রমানকের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)
(৬) ছবি, আইডি-কার্ড এর ফটোকপিসহ সত্ত্বাধিকারী/অংশীদার/পরিচালকবৃন্দের নাম ও ঠিকানা
(৭) মেমোরান্ডাম অব আর্টিকেলস এবং মেমোরান্ডাম অব এসোসিয়েশন এর সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)
(৮) লাইসেন্স ফি জমার এ চালান কপি 
(৯) ভ্যাট জমার এ চালান কপি 
(১০) উৎসে কর জমার এ চালান কপি

বিঃ দ্রঃ রেস্তোরাঁ এর নিবন্ধন সনদ ইস্যুর তারিখ হতে ১ বছরের মধ্যে লাইসেন্স গ্রহন করতে হবে।(উল্লেখিত সময়ের মধ্যে কোন ব্যক্তি হোটেল বা রেস্তোরাঁর ব্যবসা আরম্ভ ও লাইসেন্স গ্রহণ করতে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন সনদ বাতিল হবে।)

সেবার ফি

এ-চালানের মাধ্যমে তফসিল-২ এ উল্লিখিত নিবন্ধন ফি প্রদানের কোড:

প্রাতিষ্ঠানিক কোড: 1530101132343-সচিবালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
অর্থনৈতিক কোড: 1422202-ফার্ম ও কোম্পানি নিবন্ধন ফি

নির্ধারিত ফি এর তালিকা: এখানে ক্লিক করুন 

সেবার ফি ও কোড সংক্রান্ত তথ্য পেতে এই লিংকে ক্লিক করুন 

এ চালানে পেমেন্ট করতে ক্লিক করুন - এ চালান পেমেন্ট

 

সেবা প্রদানের সময়সীমা
৪০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.