পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, এলপিজি প্ল্যান্ট স্থাপন অথবা উক্ত পদার্থসমূহ আমদানি, মজুদ ও বিপণন/ব্যবহার করার নিমিত্তে অনাপত্তিপত্র প্রাপ্তির আবেদন
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্রঃ 

  • আবেদনকারীর ছবি
  • আবেদনকারীর জমির মালিকানা সংক্রান্ত সার্টিফাইড দলিল/ ভাড়া চুক্তি দলিল
  • জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ (খাজনা), খারিজ ও ডিজিটাল পর্চার হালনাগাদ কপি
  • আবেদনকারীর নিজ এলাকার চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ
  • ট্রেড লাইসেন্সের হালনাগাদ কপি
  • টি আই এন সনদপত্র
  • আবেদনকারীর আয়কর প্রত্যায়নপত্র (বিগত দুই বছরের)
  • আর্থিক স্বচছলতার স্বপক্ষে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ( অনধিক ০৩ মাস সময়ের মধ্যে হতে হবে)
  • জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি
  • কারখানা/ মজুদাগারের সাইট প্ল্যান/ লে-আউট প্লান/ নকশা
  • হালনাগাদ ফায়ার লাইসেন্স
  • হালনাগাদ পরিবেশ ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
  • কারখানা লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)
  • সড়ক ও জনপথ অধিদপ্তরের অনাপত্তি (প্রযোজ্য ক্ষেত্রে)
  • আবেদনকারীর দোকান ও গুদামের নকশা ভাড়ার চুক্তিপত্র ও রসিদ
  • আবেদনকারীর দোকান/ প্রতিষ্ঠানে পেট্রোলিয়াম/কেমিক্যাল জাতীয় পদার্থ ক্রয়/ বিক্রয়, ব্যবহার ও মজুদের কাজে নিয়োজিত থাকিবে এরূপ ব্যক্তির নাম, পদবী ও নিয়োগপত্রের কপি
সেবার ফি

বিনামূল্যে

সেবা প্রদানের সময়সীমা
৩০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.