স্থায়ী সম্পদ (গাড়ী ক্রয়ের) অর্জনের অনুমতি
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  • স্থায়ী সম্পদ ক্রয় সংক্রান্ত পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের কপি 
  • গত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী (সংযুক্তিটি গুগল ড্রাইভে সংযুক্ত করে ড্রাইভ লিঙ্কটি ফরমে পেষ্ট করতে হবে)*
  • আবেদনের পূর্ববর্তী মাসের আর্থিক বিবরণী (আয়-ব্যয় বিবরণী, স্থিতিপত্র এবং স্থায়ী সম্পদ বিবরণী) (সংযুক্তিটি গুগল ড্রাইভে সংযুক্ত করে ড্রাইভ লিঙ্কটি ফরমে পেষ্ট করতে হবে) *
  • গাড়ি ক্রয়ের উদ্দেশ্য ও যৌক্তিকতা *
  • গাড়ি ক্রয়ে নূন্যতম ৩ (তিন) টি দরপত্রসহ মূল্যায়ন কমিটি কর্তৃক মূল্যায়ন পত্র (সংযুক্তিটি গুগল ড্রাইভে সংযুক্ত করে ড্রাইভ লিঙ্কটি ফরমে পেষ্ট করতে হবে) *
  • ক্রয় বিষয়ক পরিচালনা পর্ষদের অনুমোদনের কপি (ক্রয় কার্যে সম্ভাব্য ব্যয়ের পরিমাণ উল্লেখসহ) *
  • চলতি অর্থবছরে গাড়ি বিক্রয় করা হলে তার বিবরণ (পর্ষদের অনুমোদন, বিক্রয় প্রক্রিয়া ও লেনদেনের প্রমাণক) *
  • এ পর্যন্ত বিক্রয়কৃত গাড়ির সংখ্যা ও বিস্তারিত বিবরণ (পর্ষদের অনুমোদন, বিক্রয় প্রক্রিয়া ও লেনদেনের প্রমাণক) *

ফাইল সমূহ ডাউনলোড করে পূরণ করুন। অতঃপর যুক্ত করুনঃ

ফর্মেট ১ঃ চলতি অর্থবছরে গাড়ি বিক্রয় করা হলে তার বিবরণ (পর্ষদের অনুমোদন, বিক্রয় প্রক্রিয়া ও লেনদেনের প্রমাণক

ফর্মেট ২ঃ এ পর্যন্ত বিক্রয়কৃত গাড়ির সংখ্যা ও বিস্তারিত বিবরণ (পর্ষদের অনুমোদন, বিক্রয় প্রক্রিয়া ও লেনদেনের প্রমাণক

তথ্য প্রদানকারী কর্মকর্তা ও বিকল্প কর্মকর্তা

সেবার ফি

বিনামূল্যে

সেবা প্রদানের সময়সীমা
৩০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.