বেসরকারি মাদ্রাসার নিয়োগে (NTRCA বহির্ভূত পদ) মহাপরিচালক মহোদয়ের প্রতিনিধি মনোনয়নের আবেদন(মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর)
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  • মাদ্রাসার নিজস্ব প্যাডে স্মারক, তারিখ, মোবাইল ফোন নম্বর, সচল ইমেইল এড্রেস, নিয়োগযোগ্য পদ/পদসমূহ উল্লেখপূর্বক প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত ও সভাপতি কর্তৃক অনুস্বাক্ষরিত আবেদনপত্র *  
  • পদ শূন্য ঘোষণার ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের রেজ্যুলেশনের কপি *  
  • যাচাই বাছাই কমিটি ও নিয়োগ বোর্ড গঠনের রেজ্যুলেশনের কপি *   
  • জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিসহ পত্রিকার মূল কপি *  
  •  প্রযোজ্য ক্ষেত্রে ব্যাংক কর্তৃক প্রদত্ত অনুত্তোলন (Non-Drawl) সনদের এর মূল কপি, পদত্যাগপত্র ও মৃত্যু সনদ   
  •  প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও এবং বেতন বিলের কপি *  
  • হালনাগাদ স্বীকৃতি/অধিভুক্তি এবং গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি অনুমোদনের কপি *  
  •  প্রতিষ্ঠানের হালনাগাদ শিক্ষার্থীর তালিকা এবং সর্বশেষ তিন বছরের পাবলিক পরীক্ষার ফলাফল বিবরণী *  
  •  সর্বশেষ জনবল কাঠামো অনুসারে আবেদনকৃত পদের প্রাপ্যতা আছে মর্মে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র *  
  •  নিয়োগযোগ্য পদের বিরুদ্ধে মহামান্য আদালতের স্থগিতাদেশ নেই মর্মে ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত হলফনামার মূলকপি। (সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যেক পৃষ্ঠা স্বাক্ষরিত) *  
  • কর্মরত শিক্ষক-কর্মচারীর জেষ্ঠ্যতা ভিত্তিক তালিকা (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যেক পৃষ্ঠা স্বাক্ষরিত) *  
  •  চাহিত পদে আবেদনকৃত বৈধ প্রার্থীদের পদ ভিত্তিক তালিকা *  
  • কম্পিউটার ল্যাব অপারেটর পদের ক্ষেত্রে সরকার প্রদত্ত কম্পিউটার ল্যাব আছে মর্মে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার প্রত্যয়নপত্র, ল্যাব প্রাপ্তির মন্ত্রনালয়ের আদেশের কপি ও ল্যাব স্থাপন সংক্রান্ত চুক্তিনামা 
  • গবেষণাগার/ ল্যাব সহকারী পদের ক্ষেত্রে বিজ্ঞান ল্যাব চালু আছে মর্মে নির্ধারিত ফরমেটে অতিরিক্ত জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যয়ণপত্র ও বিজ্ঞান বিভাগ খোলার বোর্ডের অনুমতিপত্র। www.dme.gov.bd ওয়েবসাইট হতে নমুনা ফরমেট সংগ্রহ করা যাবে 
  • অন্যান্য(যদি থাকে)
সেবার ফি

বিনামূল্যে

সেবা প্রদানের সময়সীমা
৩০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.