স্বর্ণ (জুয়েলারী) লাইসেন্স প্রাপ্তির আবেদন
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  • আবেদনকারীর ছবি *
  • আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র *
  • আবেদনকারীর ট্রেড লাইসেন্স (হালনাগাদ)*
  • আবেদনকারীর আয়কর প্রত্যয়নপত্র (বিগত অর্থবছর) 
  • আবেদনকারীর দোকানের মালিকানা সম্পর্কিত কাগজপত্র
  • লাইসেন্স ফি প্রদানের কপি (ই-চালান)
  • ভ্যাট ফি প্রদানের কপি (এ-চালান)
  • উৎসে কর প্রদানের কপি (এ-চালান)
সেবার ফি

লাইসেন্স ফি- ৫০০০ টাকা 
লাইসেন্স ফি প্রদানের কোড ১-১৭০১-০০০১-১৮৫৪ (ই-চালান, সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক) 

জুয়েলারী ডিলিং লাইসেন্স প্রাপ্তির ভ্যাট ফি (১৫%)- ৭৫০ টাকা 

জুয়েলারী ডিলিং লাইসেন্স প্রাপ্তির উৎসে কর ফি (১০%)- ৫০০ টাকা 

ভ্যাট কোড ও উৎসে কর প্রদানের কোড আবেদনপত্র হতে সংশ্লিষ্ট জেলা বাছাই করলে পাওয়া যাবে।

মূল্য সংক্রান্ত নীতিমালা : ক্লিক করুন

সেবার ফি ও কোড সংক্রান্ত তথ্য পেতে এই লিংকে ক্লিক করুন 

এ চালানে পেমেন্ট করতে ক্লিক করুন - এ চালান পেমেন্ট

সেবা প্রদানের সময়সীমা
৩০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.