বিদ্যমান নিবন্ধন নবায়ন
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্রঃ

  • হালনাগাদ ট্রেড লাইসেন্স এর কপি *
  • হালনাগাদ আয়কর প্রত্যয়নপত্রের কপি *
  • কারখানার জমির মালিকানা সম্পর্কিত খতিয়ানের সার্টিফাইড কপির  বা ভাড়াকৃত হইলে ভাড়ার চুক্তিনামার কপি
  • স্থানীয়ভাবে ক্রয়কৃত মেশিনারিজের তালিকা( প্রতিষ্ঠানের প্যাডে; ক্রমিক, মেশিনের নাম, মেশিনের সংখ্যা, মেশিনের মূল্য, ভাউচার নম্বর, ভ্যাট পরিশোধের নম্বর ও তারিখ কপি সংযুক্ত করতে হবে) *
  • আমদানিকৃত মেশিনারিজের তালিকা (ব্যাংকের প্যাডে ব্যাংক কর্তৃক প্রত্যায়িত) ক্রমিক, মেশিনের নাম, মেশিনের সংখ্যা, এলসি নং ও তারিখ (কপি সংযুক্ত), ইনভয়েস নং ও তারিখ (কপি সংযুক্ত), এলসি মুল্য সংযুক্ত করতে হবে।
  • কলকারখানা ও প্রতিষ্ঠানের পরিদর্শন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত লে-আউট প্লান ও ফ্যাক্টরি লাইসেন্স এর কপি
  • বহুতল ভবন হইলে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর সদস্যভূক্ত কোন ইঞ্জিনিয়ার কর্তৃক প্রদত্ত ভবনের উপযুক্ততার সনদ
  • হালনাগাদ ফায়ার লাইসেন্স- এর কপি
  • ব্যাংক কর্তৃক প্রদত্ত আর্থিক স্বচ্ছলতার প্রত্যয়নপত্রের কপি*
  • পরিবেশগত ছাড়পত্রের কপি *
  • তফসিল-১ অনুযায়ী নির্ধারিত ফি' পরিশোধ (কোড নং- ১-৪১৩১-০০০১-১৮১৬) সংক্রান্ত  চালানের কপি। (অনলাইন কপি) *

বিঃ দ্রঃ আবেদনপত্রের সহিত সংযুক্ত কপিগুলি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা ব্যবস্থাপনা অংশীদার বা স্বত্বাধিকারী বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হইতে হইবে।

সেবার ফি

বিদ্যমান নিবন্ধন সনদ নবায়ন ফি - ১০০০ টাকা
 

এ-চালান কোডঃ

প্রাতিষ্ঠানিক কোড- 1410201121868
অর্থনৈতিক কোড- 1422202

সেবা প্রদানের সময়সীমা
১৫ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.