ডে কেয়ার সেন্টারে ভর্তি
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

আসন খালি থাকা স্বাপেক্ষে, আবেদনের সাথে সাথে ডে- কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। 

প্রয়োজনীয় কাগজপত্র :

  • স্থানীয় অভিভাবক (মা ও বাবার অনুপস্থিতে শিশুকে ডে- কেয়ার কেন্দ্র থেকে আনা-নেওয়ার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি) এর জাতীয় পরিচয়পত্র*
  • স্থানীয় অভিভাবক (মা ও বাবার অনুপস্থিতে শিশুকে ডে- কেয়ার কেন্দ্র থেকে আনা-নেওয়ার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি) এর ছবি *
  • স্থানীয় অভিভাবক (মা ও বাবার অনুপস্থিতে শিশুকে ডে- কেয়ার কেন্দ্র থেকে আনা-নেওয়ার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি) এর স্বাক্ষর*
  • শিশুর ছবি*
  • শিশুর জন্মসনদ*
  • শিশুর মায়ের ছবি*
  • শিশুর মায়ের জাতীয় পরিচয় পত্র*
  • শিশুর বাবার ছবি*
  • শিশুর বাবার জাতীয় পরিচয়পত্র*
  • শিশুর মায়ের স্বাক্ষর *
  • শিশুর বাবার স্বাক্ষর *
  • শিশুর টিকা কার্ড* 
সেবার ফি

মধ্যবিত্তঃ ভর্তি ফি ৫০০ টাকা
নিম্নবিত্তঃ ভর্তি ফি ১০০ টাকা

এ চালানের মাধ্যমে পরিশোধ করে চালানের কপি সংযুক্ত করতে হবে।  

চালান নম্বর:
প্রাতিষ্ঠানিক কোড- 1300201118182 
অর্থনৈতিক কোড- 1423232

সেবা প্রদানের সময়সীমা
১৫ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.