৯০ কার্যদিবসের মধ্যে পুনরায় আবেদনের করার প্রয়োজন নেই। অপেক্ষমান তালিকা থেকে পুনরায় আবেদন বিবেচনা করা যেতে পারে।
১। বাংলাদেশের নাগরিক হতে হবে।
২। শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য হতে হবে।
৩। শিক্ষাগত যোগ্যতা নূন্যতম স্নাতক হতে হবে।
৪। কর্মক্ষেত্রে উচ্চতর প্রশিক্ষণরত প্রার্থী, তালাকপ্রাপ্ত, স্বামী থেকে বিচ্ছিন্ন, বিধবা কর্মজীবী নারীরা অগ্রাধিকার পাবে।
৫। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের অগ্রাধিকার দেয়া হবে এবং অন্যান্য শর্তাবলী পূরণ সাপেক্ষে প্রতিবন্ধী কর্মজীবীদের অগ্রাধিকার দেয়া হবে।
৬। বয়স ১৮ থেকে ৫৯ বছর
৭। একই হোস্টেলের কোন পুরাতন বোর্ডার ২য় বারের জন্য আবেদন করতে পারবে না।
৮। আবেদনকারীর বেতন গ্রেড ১৭ তম থেকে তদুর্ধ্ব এবং বেসরকারি চাকুরী হলে ১৬৩৫০ টাকার উর্ধ্বে হতে হবে
৯। কর্মজীবী নারীকে ঢাকা শহরে চাকুরীরত হতে হবে।