এসিড আমদানির লাইসেন্স নবায়নের আবেদন (স্বরাষ্ট্র মন্ত্রণালয়)
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  • ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে সিকিউরিটি বন্ডের স্ক্যানকৃত কপি (মূল কপি নবায়ন অনুমোদনের পর অফিসে দাখিল করতে হবে) [এসিড নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৪ এর বিধি ২৪ দ্রষ্টব্য]*
  • আমদানির ক্ষেত্রে এলসি, ব্যাংক লোন ইত্যাদির বিবরণ (১২ নং ক্রমিকে উল্লিখিত)
  • এসিড আমদানির মূল লাইসেন্সের সত্যায়িত অনুলিপি*
  • কত টাকা মূল্যের এসিড আমদানি করতে চান সে সংক্রান্ত বিস্তারিত বিবরণী (১১ নং ক্রমিকে উল্লিখিত)
  • চাহিদার যৌক্তিকতাসহ বিস্তারিত বিবরণ (ক্রমিক নং ১০ নম্বরে উল্লিখিত)
  • ড্রাগ লাইসেন্সের সত্যায়িত অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে)
  • নবায়ন ফি হিসেবে ‘যুগ্মসচিব (আইন), সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা’ এর অনুকূলে যে কোন তফসিলী ব্যাংকে ৫,০০০/- (পাঁচ) হাজার টাকা এর ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের স্ক্যান কপি (মূল কপি নবায়ন অনুমোদনের পর অফিসে দাখিল করতে হবে)*
  • নির্ধারিত ছকে আমদানিকৃত এসিডের বিস্তারিত হিসাব বিবরণী (এসিড নিয়ন্ত্রণ বিধিমালার তফসিল-২)*
  • প্রত্যেক এসিডের জন্য পৃথকভাবে বিক্রয় সংক্রান্ত রেজিস্টারের ছায়ালিপি (১৪ নং ক্রমিকে উল্লিখিত)
  • ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের হালনাগাদ সনদপত্র*
  • বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ছাড়পত্রের সত্যায়িত অনুলিপি*
  • ভ্যাট নিবন্ধনপত্রের সত্যায়িত ফটোকপি*
  • মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনাপত্তিপত্রের সত্যায়িত অনুলিপি (হাইড্রোক্লোরিক ও সালফিউরিক এসিড আমদানির ক্ষেত্রে প্রযোজ্য)
  • সর্বশেষ দুই করবর্ষের আয়কর সনদ/প্রাপ্তি স্বীকারপত্রের সত্যায়িত ফটোকপি*
  • হালনাগাদ ট্রেড লাইসেন্সের সত্যায়িত অনুলিপি*
সেবার ফি

যে কোন তফসিলী ব্যাংকে ৫,০০০/- (পাঁচ) হাজার টাকা এর ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের স্ক্যান কপি আপলোড করতে হবে।

সেবা প্রদানের সময়সীমা
৩০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.