সচরাচর জিজ্ঞাসা
মাইগভ-এ কিভাবে রেজিস্ট্রেশন করা যাবে?
প্রথমে www.mygov.bd পোর্টাল অথবা myGov এ্যাপ-এর মাধ্যমে মাইগভ এর হোম পেইজ হতে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন পেইজ পাওয়া যাবে। এরপর ইংরেজিতে নাম এবং মোবাইল নম্বর লিখে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ৬ সংখ্যার OTP নম্বর টেক্সট হিসেবে যাবে। OTP টি নির্ধারিত স্থানে প্রদান করে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এরপর নির্ধারিত পলিসি অনুযায়ী পাসওয়ার্ড নির্ধারণের শর্তাবলি অনুসরণ করে পাসওয়ার্ড প্রদান করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ইমেইলের মাধ্যমে myGov-এ রেজিস্ট্রেশন করা সম্ভব। এর জন্য প্রথমে www.mygov.bd পোর্টাল অথবা myGov অ্যাপ থেকে হোমপেজে প্রবেশ করতে হবে। হোমপেজ থেকে ‘রেজিস্ট্রেশন’ বাটনে ক্লিক করে ‘ইমেইল’ অপশন নির্বাচন করতে হবে। এরপর ইংরেজিতে নাম, ইমেইল ঠিকানা, দেশের কোড নির্বাচন করে মোবাইল নম্বর ইংরেজিতে লিখে ‘রেজিস্ট্রেশন’ বাটনে ক্লিক করুন।

এরপর আপনার ইমেইল ঠিকানায় একটি OTP পাঠানো হবে। নির্ধারিত স্থানে OTP প্রদান করে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। ভেরিফিকেশন শেষে এরপর নির্ধারিত পলিসি অনুযায়ী পাসওয়ার্ড নির্ধারণের শর্তাবলি অনুসরণ করে পাসওয়ার্ড প্রদান করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নতুন পলিসি অনুযায়ী পাসওয়ার্ড নির্ধারণের শর্তাবলি:
• পাসওয়ার্ড ন্যূনতম ৮ (আট) অক্ষরের হতে হবে।
• অন্তত একটি বড় হাতের ইংরেজি অক্ষর (A–Z) থাকতে হবে।
• অন্তত একটি ছোট হাতের ইংরেজি অক্ষর (a–z) থাকতে হবে।
• অন্তত একটি সংখ্যা (0–9) থাকতে হবে।
• অন্তত একটি বিশেষ চিহ্ন (@, #, $, %, &, *) থাকতে হবে।
মাইগভ প্রোফাইল কিভাবে ভেরিফাই করা যাবে?
মাইগভ-এর প্রোফাইল ভেরিফিকেশন কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে।
মাইগভ প্রোফাইলে কি তথ্য/ ডকুমেন্টস সংরক্ষণ করে রাখা যাবে?
মাইগভ-এর প্রোফাইলে ব্যক্তিগত তথ্য এবং বিভিন্ন ডকুমেন্ট যেমন: ছবি, জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন সনদ, টিআইএন সার্টিফিকেট, স্বাক্ষর, এস.এস.সি. সার্টিফিকেট, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ, জীবন বৃত্তান্ত সংরক্ষণ করে রাখা যাবে। প্রোফাইলে তথ্য ও ডকুমেন্ট সংরক্ষণ করে রাখা হলে যেকোনো সেবায় আবেদনের ক্ষেত্রে সে তথ্য ও ডকুমেন্ট প্রয়োজন হলে সেগুলো সিস্টেম হতে অটোমেটিক আবেদনে যুক্ত হয়ে যাবে। আবেদনকারীকে সেগুলো পুনরায় পূরণ বা আপলোড করতে হবে না। প্রোফাইলে সংরক্ষিত তথ্য ও ডকুমেন্ট সময়ে সময়ে পরিবর্তন করার মাধ্যমে হালনাগাদ রাখা যাবে।
মাইগভ প্রোফাইলে কিভাবে ডকুমেন্টস সংরক্ষণ করে রাখা যাবে?
হ্যাঁ। মাইগভ প্রোফাইলে প্রয়োজনীয় ডকুমেন্টস সংরক্ষণ করে রাখা যাবে। এজন্য প্রোফাইলের ডকুমেন্টস অপশন হতে ডকুমেন্টস আপলোড অপশনে যেতে হবে। এরপর ডকুমেন্টের ধরণ হতে কাঙ্ক্ষিত ডকুমেন্টটি বেছে নিতে হবে এবং ডকুমেন্ট আপলোড করুন অপশন হতে সংশ্লিষ্ট ডকুমেন্টটি আপলোড করে নিতে হবে। অতঃপর ডকুমেন্ট আপলোড বাটনে ক্লিকের মাধ্যমে ডকুমেন্টটি সংরক্ষণ করা যাবে। ডকুমেন্টের সাইজ সর্বোচ্চ ২ এমবি(mb) হতে হবে এবং আপলোডের জন্য ফাইল ফরম্যাট অবশ্যই JPG, JPEG বা PNG হতে হবে।
মাইগভ প্রোফাইলে সংরক্ষিত তথ্য ও ডকুমেন্টস হতে কি কি সুবিধা পাওয়া যাবে?
মাইগভ প্ল্যাটফর্মে সংরক্ষিত তথ্য ও ডকুমেন্টস আবেদনপত্র দাখিলের সময় স্বয়ংক্রিয়ভাবে আবেদনপত্রে যুক্ত হয়ে যাবে। আবেদনকারীকে সে তথ্য ও ডকুমেন্টস পুনরায় পূরণ বা আপলোড করতে হবে না।
সরকারি সেবা গ্রহণের জন্য মাইগভ এ্যাকাউন্ট কি বাধ্যতামূলক?
হ্যাঁ, বাধ্যতামূলক। যে সকল দপ্তর মাইগভের মাধ্যমে সেবা প্রদান করে সেসকল সরকারি সেবা গ্রহণের জন্য মাইগভে এ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
মাইগভ-এ কিভাবে লগইন করা যাবে?
প্রথমে www.mygov.bd পোর্টাল অথবা myGov এ্যাপ-এ যেতে হবে। অতঃপর নাগরিক লগইন বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট লগইন পেইজ-এ নিয়ে যাবে। এখানে ইংরেজিতে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড প্রদান করে লগইন করুন বাটনে ক্লিক করে লগইন করতে হবে।

যদি ইমেইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করে থাকেন, তবে লগইন করার জন্য ‘ইমেইল’ অপশনটি নির্বাচন করুন। এরপর আপনার ইমেইল ঠিকানা এবং পাসওয়ার্ড প্রদান করে ‘লগইন’ বাটনে ক্লিক করে লগইন করুন।
মাইগভ-এর সেবা সংক্রান্ত যে কোন জিজ্ঞাসার জন্য কিভাবে যোগাযোগ করা যাবে?
প্রথমে www.mygov.bd পোর্টাল অথবা myGov এ্যাপ-এ যেতে হবে। এরপর মাইগভ হোমপেজের উপরে বামপাশে হেল্পডেস্ক বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট পেইজ-এ যেতে হবে। সেখান থেকে “তথ্য সেবা”ও “কারিগরি সেবা” অপশন পাওয়া যাবে। “তথ্য সেবা” ক্লিক করলে জাতীয় কল সেন্টার 333-0-2 এ কল করা যাবে। এছাড়া আবেদনে জরুরি কোন কারিগরি সহযোগিতা পেতে হেল্পডেস্ক হতে “কারিগরি সেবা” অপশনে ক্লিক করলে “Google ফরম” পাওয়া যাবে। যেখানে সমস্যা সংক্রান্ত তথ্য পূরণ করে সাবমিট করে কারিগরি সহায়তা পাওয়া যাবে। এছাড়াও মাইগভ সচরাচর জিজ্ঞাসা ( FAQ) হতেও অনেক জিজ্ঞাসার সমাধান পাওয়া যাবে।
মাইগভ থেকে আমার কাঙ্ক্ষিত সেবা কিভাবে খুঁজে পাওয়া যাবে?
মাইগভ প্ল্যাটফর্ম থেকে যেসকল সেবা প্রদান করা হয় তা কয়েকটি মাধ্যমে জেনে নেয়ার সুযোগ আছে। এজন্য প্রথমে www.mygov.bd পোর্টাল অথবা myGov এ্যাপ-এ যেতে হবে। অতঃপর -
ক) “অনুসন্ধান” নামক সার্চ অপশনে থেকে টেক্সট কমান্ডের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত সেবা খুঁজে নেওয়া যাবে।
খ) সেবা খাতভিত্তিক অপশন হতে খাতওয়ারী সেবাসমূহ খুঁজে নেয়া যাবে।
গ) মন্ত্রণালয়/দপ্তরভিত্তিক অপশন থেকে সংশ্লিষ্ট দপ্তরের সেবাসমূহ অনুসন্ধান করা যাবে।
ঘ) সেবাগ্রহীতা অনুসারে অপশন হতে সেবা গ্রহীতার ধরণ অনুসারে সেবাসমূহ খুঁজে নেয়া যাবে।
মাইগভ থেকে কিভাবে সেবার আবেদন করা যাবে?
প্রথমে www.mygov.bd পোর্টাল অথবা myGov এ্যাপ-এ লগইন করতে হবে। অতঃপর সেবাটি খুঁজে নিয়ে সেবার নামের উপর ক্লিক করে সেবা সম্পর্কিত প্রদত্ত তথ্য দেখে নিতে হবে। প্রদত্ত তথ্য অনুযায়ী সকল ডকুমেন্টস প্রস্তুতের পর আবেদন দাখিলের সিদ্ধান্ত নিলে, “আবেদন করুন” বাটনে ক্লিক করে আবেদন ফরমে যেতে হবে। সেখানে আবেদন ফরম পূরণ, সংযুক্তি আপলোড এবং পেমেন্ট (প্রযোজ্য ক্ষেত্রে ) সম্পন্ন করে আবেদন দাখিল করতে হবে। মোবাইলে প্রাপ্ত নোটিফিকেশন বা ব্যক্তিগত ড্যাশবোর্ড হতে সেবার কার্যক্রম সম্পন্ন হওয়া নিশ্চিত হলে ব্যক্তিগত ড্যাশবোর্ডের ডাউনলোড অপশন হতে ডকুমেন্টটি ডাউনলোড করে নেয়া যাবে। এছাড়া -
ক) ভিডিও টিউটোরিয়াল থেকে সেবা গ্রহণ প্রক্রিয়া দেখে নেয়া যেতে পারে এবং
খ) কল সেন্টার হতে সহায়তা নেয়া যেতে পারে।
মাইগভ-এ অনেকদিন আবেদন করা হয়েছে, আপডেট পাচ্ছি না। করণীয় কি?
মাইগভ প্ল্যাটফর্মটি সরকারের বিভিন্ন দপ্তরের আবেদন গ্রহণ এবং সেবা প্রদানের অনলাইনভিত্তিক একটি প্ল্যাটফর্ম । প্রথমেই নাগরিক ব্যক্তিগত ড্যাশবোর্ড চেক করে দেখবেন আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরিত হয়েছে কিনা। এরপর দীর্ঘদিন পূর্বে দাখিলকৃত আবেদনের কোন আপডেট পাওয়া না গেলে জাতীয় কল সেন্টার 333-0-2 নম্বরে কল করে সাপোর্ট চাইতে পারবেন।
মাইগভ-এর যে কোন সেবা সংক্রান্ত তথ্য কোথায় পাবো বা সেবা সম্পর্কে কিভাবে জানবো?
প্রথমে মাইগভ প্ল্যাটফর্ম হতে সেবাটি খুঁজে নিতে হবে। অতঃপর সেবার নামের উপর ক্লিক করলে সেবা সংশ্লিষ্ট তথ্য পেজে নিয়ে যাবে। এখান থেকে সেবা গ্রহণে প্রয়োজনীয় কাগজপত্র, সেবার ফি, সেবা প্রদানের সময়সীমাসহ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
আবেদন ফরমে সংযুক্তিতে ডকুমেন্ট আপলোড হচ্ছে না। করণীয় কি?
ক) আপনার ডকুমেন্ট pdf/png/jpg/jpeg ফরম্যাটে আছে কিনা যাচাই করে নিন।
উল্লেখ্য, বিদেশগামী ডকুমেন্ট সত্যায়ন সেবার আবেদন ফরমে পিডিএফ (PDF) ফরম্যাটে কোনো ফাইল আপলোড করা যাবে না।

খ) প্রতিটি সংযুক্তির ক্ষেত্রে আবেদন ফরমের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ফাইল সাইজ অনুসরণ করে ফাইল আপলোড করতে হবে।
মাইগভ-এর আবেদনপত্রে কিভাবে ডকুমেন্টস সংযুক্ত করা যাবে?
প্রথমে আবেদনপত্রের সংযুক্তি অংশে যেতে হবে। প্রোফাইলে রক্ষিত ডকুমেন্টসগুলি স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট সংযুক্তির সাথে যুক্ত হয়ে যাবে। যেগুলো প্রোফাইলে আপলোড করা থাকবে না সেগুলোর ক্ষেত্রে সংযুক্তির ডানপাশের আপলোড বাটনে ক্লিক করতে হবে। অতঃপর নির্দিষ্ট ডকুমেন্ট-এ ক্লিক করলে সংযুক্ত হয়ে যাবে। তবে ডকুমেন্টটি অবশ্যই PDF, PNG, JPG বা JPEG ফরম্যাটে হতে হবে (আবেদন ফরমের নির্দেশনা অনুযায়ী) এবং ফাইল সাইজ অবশ্যই আবেদন ফরমের নির্ধারিত সর্বোচ্চ সীমার মধ্যে থাকতে হবে।
সংরক্ষিত আবেদনপত্র পরবর্তীতে কিভাবে আবার দাখিল করা যাবে?
ব্যক্তিগত ড্যাশবোর্ড হতে সংরক্ষিত আবেদনটির উপর ক্লিক করে আবেদনের বিস্তারিত পেইজে যেতে হবে। অতঃপর “সংশোধন করুন” বাটনে ক্লিক করে সংশোধনপূর্বক পুনরায় আবেদনটি দাখিল করা যাবে (প্রযোজ্য ক্ষেত্রে পেমেন্ট সম্পন্ন করার পর)
মাইগভ-এর কোন সেবার আবেদনের সকল তথ্য যদি একসাথে পূরণ করা সম্ভব না হয় তবে করণীয় কি অথবা কিভাবে অসম্পূর্ণ আবেদন সংরক্ষণ করা যাবে?
কোন কারণে যদি আবেদন ফরমের ফিল্ডগুলো একসাথে পূরণ করা সম্ভব না হয় বা সকল সংযুক্তি একসাথে আপলোড করা না যায় সেক্ষেত্রে আবেদন পত্রের নিচে খসড়া আবেদন প্রোফাইলে “সংরক্ষণ করুন” বাটনে ক্লিক করে আবেদনপত্রটি সংরক্ষণ করতে পারবেন। পরবর্তীতে সংরক্ষিত আবেদনপত্রটি ব্যক্তিগত ড্যাশবোর্ড হতে খুঁজে নিয়ে সংশোধনপূর্বক পুনরায় আবেদনটি দাখিল করা যাবে (প্রযোজ্য ক্ষেত্রে পেমেন্ট সম্পন্ন করার পর)
মাইগভ-এ কিভাবে পেমেন্ট করতে হবে?
মাইগভ প্ল্যাটফর্মে পেমেন্ট করার প্রক্রিয়া সেবা ভিত্তিক নির্দেশনা অনুযায়ী হয়ে থাকে।

(ক) আবেদনপত্র দাখিলের সময় অনলাইনে পেমেন্ট (সেবা নির্দেশনা অনুযায়ী) আবেদনপত্র পূরণ করার পর ‘পেমেন্ট করুন’ বাটনে ক্লিক করে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে।

(খ) এ-চালানের মাধ্যমে সেবার ফি পরিশোধ পদ্ধতি:
প্রতিটি সেবার আবেদন ফরমে “সেবার ফি” বক্সে সংশ্লিষ্ট এ-চালান কোড প্রদান করা থাকে এবং প্রযোজ্য ক্ষেত্রে এ-চালানের লিংকও প্রদান করা থাকে । নাগরিকগণ উক্ত কোড ব্যবহার করে এ-চালান সিস্টেমের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করবেন এবং আবেদনের সাথে পেমেন্টের প্রমাণক (সংযুক্তি) দাখিল করবেন।

(গ) যদি সেবা প্রক্রিয়ার মধ্যবর্তী কোনো পর্যায়ে পেমেন্ট করতে হয়, তবে নাগরিক তাঁর ব্যক্তিগত ড্যাশবোর্ডে প্রবেশ করে “করণীয়” বাটন ব্যবহার করে নির্দেশিত এ্যাকাউন্ট পেমেন্ট পূর্বক পেমেন্টের প্রমাণক আপলোড করে পুনরায় আবেদনটি দপ্তরে দাখিল করবেন।
মাইগভ-এ আবেদনের সর্বশেষ অবস্থা কিভাবে জানা যাবে? অথবা মাইগভ-এ আবেদনের অগ্রগতি কিভাবে জানা যাবে?
মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে কোন আবেদন দাখিল করা হলে সেই আবেদনের সর্বশেষ অবস্থা জানার জন্য প্রথমে www.mygov.bd পোর্টাল অথবা myGov এ্যাপ-এ যেতে হবে। অতঃপর ২টি মাধ্যম ব্যবহার করা যেতে পারে –
ক) মাইগভ এর হোম পেইজে আবেদনের সর্বশেষ অবস্থা অপশনে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বর ও আবেদন দাখিলের সময় এসএমএস-এর মাধ্যমে প্রাপ্ত ট্রাকিং নম্বর লিখে অনুসন্ধান করুন বাটনে ক্লিক করে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে। অথবা
খ) আপনার ব্যক্তিগত একাউন্টে নাগরিক লগইন করে আপনার নামের আইকন থেকে ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। অতঃপর সেবাটি খুঁজে সেটির উপর ক্লিক করে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
মাইগভ-এ কি সব সেবার আবেদন করা যাবে?
মাইগভে ঐ সকল সেবার আবেদন করা যাবে যে সেবাগুলো মাইগভ প্ল্যাটফর্মে নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এজন্য অনুসন্ধান হতে আপনার কাঙ্ক্ষিত সেবাটি আছে কিনা সেটি দেখে নিতে হবে।
মাইগভ-এ আবেদন করলে কিভাবে সেবা পাওয়া যাবে? সেবা নিতে কি দপ্তরে যেতে হবে?
মাইগভ একটি এন্ড-টু-এন্ড ডিজিটাইজড সিস্টেম অর্থাৎ অনলাইনে আবেদন করে অনলাইন হতেই সেবা পাওয়া যাবে। দপ্তর কর্তৃক সেবা প্রক্রিয়াকরণপূর্বক সেটি জারি করা হলে এসএমএস-এর মাধ্যমে অথবা সেবা অনুসন্ধানের মাধ্যমে অবহিত হওয়া যাবে। অতঃপর ব্যক্তিগত ড্যাশবোর্ডের সেবার ট্রাকিং অংশে ডাউনলোড অপশন হতে কাঙ্খিত ডকুমেন্ট ডাউনলোড করে নেওয়া যাবে। কাঙ্ক্ষিত সেবা পেতে সংশ্লিষ্ট দপ্তরে যাওয়ার প্রয়োজন নেই।
বিদেশগামী শিক্ষার্থীদের এস.এস.সি/ এইচ.এস.সি-এর সার্টিফিকেট/ ট্রান্সক্রিপট কিভাবে সত্যায়ন করা যাবে?
প্রথমে www.mygov.bd পোর্টাল অথবা myGov এ্যাপ-এ যেয়ে লগইন করতে হবে। অতঃপর সেবাটি খুঁজে সেবার নামের উপর ক্লিক করে সেবা সম্পর্কিত তথ্য দেখে নিতে হবে। তথ্য অনুযায়ী আবেদন দাখিলে প্রস্তুত থাকলে এই পেজ-এর আবেদন করুন বাটনে ক্লিক করে আবেদন ফরমে যেতে হবে। সেখানে আবেদন ফরম পূরণ, সংশ্লিষ্ট সার্টিফিকেট/ ট্রান্সক্রিপ্ট সংযুক্তিতে আপলোড এবং পেমেন্ট সম্পন্ন করে আবেদন দাখিল করতে হবে। মোবাইলে প্রাপ্ত নোটিফিকেশন বা ব্যক্তিগত ড্যাশবোর্ড হতে সেবার কার্যক্রম সম্পন্ন হওয়া নিশ্চিত হলে ব্যক্তিগত ড্যাশবোর্ডের ট্র্যাকিং-এর ডাউনলোড অপশন হতে ডকুমেন্টটি ডাউনলোড করে নেয়া যাবে। এছাড়া -
ক) ভিডিও টিউটোরিয়াল থেকে সেবা গ্রহণ প্রক্রিয়া দেখে নেয়া যেতে পারে। এবং
খ) কল সেন্টার হতে সহায়তা নেয়া যেতে পারে।
বিদেশগামী শিক্ষার্থীদের এস.এস.সি সার্টিফিকেট/ একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়নের আবেদন করার পর কোন হার্ড কপি কি শিক্ষা বোর্ড-এ জমা দিতে হবে?
মাইগভ প্ল্যাটফর্মে সত্যায়নের জন্য আবেদন করা হলে কোনো হার্ড কপি বোর্ডে জমা দেওয়ার প্রয়োজন হবে না।
এস.এস.সি/এইচ.এস.সি সার্টিফিকেট-এর সত্যায়িত কপির ডাউনলোড লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, করণীয় কি?
www.mygov.bd পোর্টাল অথবা myGov এ্যাপ-এ লগইন করে আবেদনের সর্বশেষ অবস্থা-এ ক্লিক করুন। অতঃপর আপনার মোবাইল নম্বর এবং আবেদনের ট্রাকিং নম্বর লিখে অনুসন্ধান বাটনে ক্লিক করে ডাউনলোড অপশন থেকে সেবাটি ডাউনলোড করে নিন। অথবা ব্যক্তিগত ড্যাশবোর্ড হতে সেবার উপর ক্লিক করে ডাউনলোড অপশন থেকে সেবাটি ডাউনলোড করে নিন।
মাইগভ থেকে কোন কোন ধরণের আর্থিক সহায়তা কখন পাওয়া যাবে?
মাইগভ একটি সমন্বিত প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন সরকারি দপ্তরের সেবা প্রাপ্তির জন্য আবেদন করা যায়। মাইগভ হতে সরাসরি কোনো আর্থিক সহায়তা প্রদান করা যায় না। তবে মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ০৩ টি এবং কারিগরী ও মাদরাসা শিক্ষা বিভাগের ০৩ টি আর্থিক সেবা প্রদান করা হয়ে থাকে। সেবাগুলি নিম্নরূপ –
ক) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক অনুদান
খ) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচার্রী আর্থিক অনুদান
গ) শিক্ষার্থীদের আর্থিক অনুদান

প্রতিবছর সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক বিজ্ঞপ্তি অনুযায়ী এ সকল সেবার আবেদন গ্রহণ করা হয়ে থাকে।
এ চালানের মাধ্যমে লাইসেন্স ফি ও ভ্যাট উভয় পরিশোধের ক্ষেত্রে শনাক্তকরণ নম্বর বাধ্যতামূলক। এখানে কোন নম্বর দিতে হবে?
এনআইডি/ জন্ম নিবন্ধন/ TIN নম্বর শনাক্তকরণ নম্বর হিসেবে দিতে হবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.